Views Bangladesh Logo

রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত করতে সুপ্রিম কোর্টে সুপারিশ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দ্রুত কার্যকর নিশ্চিত করতে উচ্চ আদালতে মামলার শুনানি দ্রুত করার জন্য অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সরকার সুপারিশ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত, অভিযোগপত্র দাখিল এবং মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক।

তিনি জানান, মামলাটির শুনানির সিরিয়াল এগিয়ে আনতে বিষয়টি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নজরে আনা হবে।

তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে, যাতে তাদের মনোবল আরও বৃদ্ধি পায়।

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক নয়াদিল্লিতে শুরু হবে। বৈঠকে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় কূটনৈতিকভাবে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

মাদক ও জুয়াবিরোধী অভিযানের বিষয়ে তিনি বলেন, আইনের ফাঁকফোকর ব্যবহার করে যাতে অপরাধীরা জামিন না পেতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ