রানা প্লাজার মালিক সোহেল রানার ৬ মাসের জামিন
সাভারে রানা প্লাজা ধসে মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ জামিন দেন।
আদালতে সোহেল রানার পক্ষে আইনজীবী সাজ্জাতুল হায়দার চৌধুরী ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা ঘটে ২০১৩ সালের ২৪ এপ্রিল। এ ঘটনায় ১৩শ মানুষের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। ওই ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে