রমজান ওজন কমানোর জন্য উপযুক্ত সময়: সুমি
ফিটনেস মডেল ও প্রো এক্স ফিটনেস জিমের স্বত্বাধিকারী সুমাইয়া আক্তার সুমি সম্প্রতি এক অনুষ্ঠানে রমজানকে ঘিরে ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তার পরামর্শ দিয়েছেন।
সুমি বলেন, রমজানকে অনেকেই শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, কিন্তু স্বাস্থ্য সচেতনদের জন্য এটি এক ধরনের স্বাভাবিক ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সুযোগ। সঠিকভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করলে রমজান শরীর মেইনটেইন, ফ্যাট লস বা টোনিংয়ের জন্য কার্যকর হতে পারে।
তিনি সতর্ক করেন, ‘ইফতারে অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে পুরো দিনের উপকারিতা নষ্ট হয়। তাই সেহরি ও ইফতারে কী খাচ্ছেন, কত ক্যালোরি নিচ্ছেন এবং খাবারের মান কেমন—এসব বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।’
নারীদের জন্য আলাদা করে তিনি বলেন, কর্মজীবী নারী ও গৃহিণীদের শরীরে অতিরিক্ত ফ্যাট জমার প্রবণতা বেশি থাকে। যদিও সবাই জিমে যেতে পারে না, ক্যালোরি কাউন্টিং ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ঘরেই অনেকটা পরিবর্তন আনা সম্ভব।
সুমি আরও বলেন, ফিটনেস মানে শুধু ওজন কমানো নয়; এটি সঠিক জীবনযাপন। নিয়মিত ঘুম, সার্কেডিয়ান সাইকেল ঠিক রাখা, পরিমিত খাবার গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী ব্যায়াম—এসব মিলিয়ে সুস্থ জীবন গড়ে ওঠে।
তিনি বলেন, ভালো খাবার আর নিয়মিত অনুশীলন শুধু শরীর নয়, মনকেও ভালো রাখে। এতে এনার্জি বাড়ে, আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়।
সবশেষে তিনি মনে করিয়ে দেন, স্বাস্থ্য সচেতনতা কেবল এক মাসের বিষয় নয়; এটি সারা বছরের অভ্যাস হওয়া উচিত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে