Views Bangladesh Logo

রাজউকের আওতাধীন ফ্ল্যাট বরাদ্দের লটারি মঙ্গলবার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন কয়েকটি পরিত্যক্ত বাড়ি ও ফ্ল্যাট বরাদ্দের লটারি আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হবে। রাজধানীর রাজউক ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হবে।

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশানের রূপসা ও ইরাবতী প্রকল্প, মোহাম্মদপুরের নাফ প্রকল্প এবং ধানমন্ডির ধলেশ্বরী প্রকল্পসহ মোট ৯টি পরিত্যক্ত বাড়ির বরাদ্দের জন্য লটারি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে হাতিরঝিল অ্যাপার্টমেন্ট প্রকল্পের (বিল্ডিং-১) কয়েকটি ফ্ল্যাটের বরাদ্দও লটারির মাধ্যমে দেওয়া হবে।

রাজউক জানিয়েছে, পুরো লটারি কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। এ কারণে আবেদনকারী অথবা তাদের যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের নির্ধারিত সময়ের আগেই লটারি অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

লটারি-সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজউকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য ই–মেইলের মাধ্যমেও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ