Views Bangladesh Logo

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি নিক্ষেপ: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি নিক্ষেপের ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— এ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)।

ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, মামলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

এর আগে, শনিবার, ১০ অক্টোবর, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি নিক্ষেপের ঘটনায় তাঁদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ