মোহাম্মদপুরে র্যাবের অভিযানে পাটালি গ্রুপের ৮ সদস্য আটক
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে কথিত ‘পাটালি গ্রুপ’-এর ৮ সদস্যকে আটক করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের বিষয়টি রোববার (২৮ জুন) সকালে র্যাব-২-এর মিডিয়া শাখা গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা মোহাম্মদপুর এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযানে আটক হওয়াদের মধ্যে কথিত পাটালি গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ শামীম পাটালিও রয়েছেন।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-২ আরও জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। সেখানে অভিযান, আটক ব্যক্তিদের পরিচয় এবং উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
মতামত দিন