Views Bangladesh Logo

ট্রাম্পের সফরের মাঝেই পুতিনের চীন যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন শিগগিরই চীনে যাচ্ছেন এবং সফরের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গত কয়েক বছরে ৪০ বারেরও বেশি সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরেও বেইজিংয়ে দুজনের বৈঠক হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই নেতা চীন-রাশিয়ার ‘সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তিতে স্বাক্ষর করেন। এর তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে মস্কো ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।

এদিকে চলমান সফরে ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, তাইওয়ান ও ইরানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তবে ইউক্রেন প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ