ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দেবেন না ট্রাম্প,পুতিন
আসন্ন ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কোনো পূর্বশর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন পুতিন।
রোববার (১১ মে) ইউক্রেনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দেন পুতিন। এটি হলে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সুযোগ তৈরি হতে পারত। তবে বুধবার সন্ধ্যায় ক্রেমলিন ঘোষণা দেয়, পুতিনের পরিবর্তে প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠাবে।
ক্রেমলিনের এই ঘোষণার পর একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেন যে, ট্রাম্পও আলোচনায় অংশ নেবেন না। কিছুদিন আগেও এই আলোচনায় যোগদান করার কথা জানিয়েছিলেন ট্রাম্প।
যদিও পুতিন কখনও ব্যক্তিগতভাবে আলোচনায় অংশ নেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবুও রাশিয়ান এবং মার্কিন নেতার অনুপস্থিতিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যে যুদ্ধ শুরু করেছিল তাতে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।
এর আগে পুতিনকে চ্যালেঞ্জ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি যদি ভয় না পান তবে আলোচনায় অংশ নিতেন।
বর্তমানে পুতিন তুরস্কের পথে আছেন বলে জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা।
এদিকে জেলেনস্কি আগেই বলেছিলেন, তিনি কেবল তখনই অংশ নেবেন যদি পুতিন থাকেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের বৃহত্তম স্থলযুদ্ধ বন্ধ করতে ৩০ দিনের যুদ্ধবিরতির পক্ষে কথা বলছেন ট্রাম্প।
একজন রুশ সংসদ সদস্যও বলেছেন, আলোচনায় বড় পরিসরে বন্দি বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।
জেলেনস্কি তাৎক্ষণিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছেন। অন্যদিকে পুতিন বলেছেন, তিনি এমন আলোচনা শুরু করতে চান, যেখানে যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে আলোচনা করা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে