Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল এক ফোনালাপে দুই নেতা এই আহ্বান জানান।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উভয় পক্ষই দ্রুত শত্রুতা বন্ধ এবং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।’

এই ফোনালাপ এমন এক সময়ে হলো যখন ইরান-নির্মিত ড্রোনের হামলা মোকাবিলায় ইউক্রেনের সঙ্গে একটি বিমান প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব। ২০২২ সাল থেকে ইউক্রেন রাশিয়ার আক্রমণ মোকাবিলা করছে এবং রাশিয়া ইউক্রেনে হামলায় যেসব ইরানি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করছে, সৌদি আরবও একই ধরনের ড্রোনের হুমকির মুখে রয়েছে।

ইউক্রেন তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৌদি আরবকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। কিয়েভের প্রস্তাব অনুযায়ী, ড্রোন ভূপাতিত করতে সৌদি আরব বর্তমানে যে অত্যন্ত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তার বদলে ইউক্রেন সাশ্রয়ী মূল্যের ‘ড্রোন ইন্টারসেপ্টর’ সরবরাহ করতে আগ্রহী।

এ ছাড়া ফোনালাপে পুতিন ও সৌদি যুবরাজ বর্তমান সংকটের কারণে জ্বালানি উৎপাদন ও পরিবহনে সৃষ্ট সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ