Views Bangladesh Logo

পুতিন-আরাঘচি বৈঠক: ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন এবং তেহরানের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গের বোরিস ইয়েলৎসিন প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে পুতিন এসব কথা বলেন।

বৈঠকে পুতিন বলেন, রাশিয়া আশা করে ইরানের জনগণ 'কঠিন সময়' অতিক্রম করবে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইরান ও ওই অঞ্চলের অন্যান্য দেশের স্বার্থে রাশিয়া সবকিছু করবে বলেও তিনি জানান।

বৈঠকে আরাঘচি তেহরানের প্রতি সমর্থনের জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি বলেন, 'আমরা পুরো বিশ্বকে দেখিয়েছি — রাশিয়ান ফেডারেশনের মতো ভালো বন্ধু ইরানের রয়েছে।'আরাঘচি আরও জানান, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে।

তিনি বলেন, সমগ্র বিশ্ব দেখেছে ইরানের জনগণ সাহস ও প্রতিরোধের মাধ্যমে আমেরিকার হামলা ও আগ্রাসন মোকাবিলা করতে পেরেছে এবং এই সময়টিও তারা অতিক্রম করতে পারবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ