খামেনি হত্যাকাণ্ড নিন্দনীয়, এটা মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পুতিন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে নিন্দনীয় উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করেছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে। তাস জানায়, ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে শোক প্রকাশ করেছেন।
শনিবারের মার্কিন-ইসরায়েল হামলায় খামেনির সঙ্গে নিহত হয়েছেন ইরানের সামরিক পরিষদের প্রধান ও খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং আরও অনেক শীর্ষ কর্মকর্তা।
টার্কি টুডে প্রতিবেদনে বলা হয়েছে, খুব অল্প সময়ে খামেনিকে হত্যা করা ইরানি নেতৃত্বের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গভীর গোয়েন্দা নজরদারির সাফল্য নির্দেশ করে। একই সঙ্গে ইরানি নেতৃত্বের পর্যাপ্ত সতর্কতা গ্রহণ না করার বিষয়টিও প্রকাশ্যে এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে