Views Bangladesh Logo

ট্রেনের চাকায় আঙুল কাটা পড়ল আনু মুহাম্মদের

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় বাঁ-পায়ের সবকয়টি আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি। ওসি জানায়, দিনাজপুর থেকে ফিরছিলেন আনু মুহাম্মদ। এ সময় খিলগাঁও রেলগেটে ট্রেনটি কিছু সময় ধীরগতিতে চলতে থাকে। তখন ট্রেন থেকে নামতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আনু মুহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন তিনি। এরপর ২০২৩ সালে তিনি অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ