বাজেট ২০২৪-২৫: ১১ খাতে অগ্রাধিকার
আগামী অর্থবছরের জন্য ১১টি খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেন।
অর্থমন্ত্রী বাজেটে সরকারের যে ১১ খাতকে অগ্রাধিকার দিয়েছেন সেগুলো হলো-
১. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা
২. বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ
৩. কৃষিখাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
৪. মৌলিক স্বাস্থ্যসেবা উন্নত ও সম্প্রসারিতকরণ
৫. তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণ
৬. সম্ভাব্য সব সেবা ডিজিটালাইজ করাসহ সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার
৭. ভৌত অবকাঠামোর উন্নয়ন, সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ
৮. ২০৩১ সালের মধ্যে অতি দারিদ্র্য নির্মূলকরণ ও ২০৪১ সাল নাগাদ সাধারণ দারিদ্র্যের হার তিন শতাংশে নামিয়ে আনা
৯. শিল্প স্থাপন ও বিনিয়োগে সহায়ক পরিবেশ নিশ্চিতকরণ
১০. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ
১১. জনকল্যাণমুখী, জবাবদিহিতামূলক, দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে