Views Bangladesh Logo

বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বনানী সামরিক কবরস্থানে যান।

প্রথমে তিনি শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

এরপর প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে তারা স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। পরবর্তীতে মোট ৭৪ জনের মৃত্যু হয় বলে জানা যায়। অধিকাংশ নিহত সেনা কর্মকর্তাকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ