Views Bangladesh Logo

প্রাথমিকের শিক্ষক নিয়োগে বঞ্চিতদের শাহবাগে অবস্থান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে দুই শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন।

এর আগে সকাল থেকে চাকরিপ্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে অবস্থান নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীদের দাবি, ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের বিষয়টি মানবিক ও ন্যায়সংগতভাবে পুনর্বিবেচনা করে তাঁদের নিয়োগের সুযোগ দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশের পর মোট ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। ২৪ সেপ্টেম্বর থেকে তাঁদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে ভেরিফিকেশনসহ বিভিন্ন কারণে একটি অংশ নিয়োগপত্র পাননি।

প্রার্থীদের একটি প্ল্যাটফর্মের দাবি, ভেরিফিকেশনে ২ হাজার ৩৮৫ জন বাদ পড়েছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন গতকাল জানিয়েছেন, ১ অক্টোবরের মধ্যে কোনো নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র না পেলে তাঁর বিষয়টি পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ