Views Bangladesh Logo

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বৃদ্ধি করে প্রজ্ঞাপন

বিদ্যুৎ উৎপাদানে গ্যাসের দাম বৃদ্ধি করেছে সরকার। গ্রিড সংযুক্ত ও ক্যাপটিভ উভয় ধরনের বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য দাম বৃদ্ধি করা হয়েছে।


বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটারে গ্যাসের দাম বেড়েছে ৭৫ পয়সা। এই আদেশ বিল ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। অর্থাৎ মার্চে বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্যাসের যে বিল দেবে সেখানেই বাড়তি দাম পরিশোধ করতে হবে।

দুপুরে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা জানানোর পর বিকেলেই প্রজ্ঞাপন জারি করা হয়।

জ্বালানি বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নতুন দাম হবে ঘনমিটার প্রতি ১৪ দশমিক ৭৫ টাকা। অন্যদিকে শিল্পের ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের ঘনমিটার প্রতি দাম হবে ৩০ টাকা ৭৫ পয়সা।

এর আগে গত বছর জানুয়ারিতে সবশেষ গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার। তবে আবাসিক, শিল্প, চা বাগান, সিএনজি ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ