ঈদে ভারত-বাংলাদেশ বন্ধুত্বে নতুন অধ্যায়ের আশা প্রণয় ভার্মার
এবারের পবিত্র ঈদুল ফিতর ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
শনিবার (২১ মার্চ) রাজধানীর মিন্টো রোড-এ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডা. শফিকুর রহমানের সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রণয় ভার্মা বলেন, ঈদ এমন একটি উৎসব যা মানুষকে কাছে নিয়ে আসে এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করবে এবং দুই দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
তারা সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে