বেলজিয়াম ও ইইউতে ভারতের নতুন রাষ্ট্রদূত প্রণয় ভার্মা
ভারত সরকার বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত হিসেবে প্রণয় ভার্মাকে নিয়োগ দিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে প্রণয় ভার্মা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৪ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি শিগগিরই বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন। ভারতের নয়াদিল্লি থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
এর আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণয় ভার্মা। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে