Views Bangladesh Logo

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির চোকো বিভাগের সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

তবে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পটির মাত্রা ৭.১ বলে জানিয়েছে। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এমনকি দেশটির মূল ভূখণ্ডের বাইরে ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানান, ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন। বিভাগের রাজধানী কিবদোতে বেশ কিছু স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সম্ভাব্য পরবর্তী ভূমিকম্প বা আফটারশকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ