Views Bangladesh Logo

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

র্মীয় আচার-আনুষ্ঠানিকতা এবং ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে। ভ্যাটিকানের সীমানার বাইরে সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রায় দেড়শ কোটি ক্যাথলিক খ্রিস্ট্রানের এই শীর্ষ ধর্মগুরু।

গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো। বিবৃতিতে ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসই প্রথম পোপ, যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করায় কেবল তার কাছের ব্যক্তিদেরই সেখানে অংশ নিতে অনুমতি দেয়া হয়।

বিবিসি জানায়, শনিবার (২৬ এপ্রিল) পোপের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন চার লাখের বেশি মানুষ। যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিশ্বনেতারাও।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি মতে, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় ভ্যাটিকান সিটিতে কমপক্ষে চার লাখ মানুষ জড়ো হন। তার কফিনটি দাফনের উদ্দেশ্যে সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় নিয়ে যাওয়া দেখতে রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তারা।

তিনি বলেন, ‘অনুমান করছি, সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত এবং পথের পাশে থাকা লোকদের সংখ্যা চার লাখের কম নয়’।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফ্রান্সিস ৮৮ বছর বয়সে গত সপ্তাহে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরপরই প্রায় দেড়শ কোটি অনুসারীর ক্যাথলিক চার্চ পোপ বিদায়ের প্রাচীন রীতি ও আনুষ্ঠানিকতা শুরু করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ