প্রত্যন্ত অঞ্চলের ভোটের ফলাফল ভেরিফাইড হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে: ইসি
দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রত্যন্ত অঞ্চলের ভোটের ফলাফল ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১ জানুয়ারি) ইসির উপসচিব আতিয়ার রহমান রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যন্ত অঞ্চল - পাহাড়ি অঞ্চল বা উপকূলীয় জেলা ও উপজেলায় জেলা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারদের কাছে ফলাফল পৌঁছাতে বিলম্ব হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২৫টি জেলার ৭২টি এলাকাকে দুর্গম ঘোষণা করেছে ইসি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে