Views Bangladesh Logo

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল, পুলিশের বাধায় থেমে যায় কর্মসূচি

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হলে জিরো পয়েন্ট এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতারা অংশ নেন।

এর আগে রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর অবস্থান কর্মসূচি শুরু হয়। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে যান। বক্তারা জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে সরকারের সমালোচনা করেন এবং এসব সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ