Views Bangladesh Logo

সংসদে প্রথমবার এমপিদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) প্রথমবারের মতো তার প্রশ্নোত্তর পর্বের জন্য ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে, বিশেষত বুধবারে আয়োজনের প্রস্তাব উত্থাপন করেন। এতে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ