Views Bangladesh Logo

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সম্ভাব্য ভারত সফরের আগে কয়েকটি বিষয়ে অগ্রগতি চায় বাংলাদেশ।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম।

তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত হলেই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।

একেএম শহীদুল করিম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদেরসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে এসব বিষয়ে অনুকূল পরিবেশ তৈরির জন্য দিল্লিকে ঢাকা বার্তা দিয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ