Views Bangladesh Logo

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর বিকেলে জামায়াতের ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন।

গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রদান করেন। সে সময় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ