Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করতে যাওয়া নেতারা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে চার নেতা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

গত ১৫ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য হিসেবে তাঁদের মনোনীত করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ