ইউরোপ সফর বাতিল করলেন মোদি
পাকিস্তানের আজদ কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ পর ইউরোপ সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মে মাসের মাঝামাঝি সময়ে তার ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ডস সফরের কথা ছিল।
সরকারিভাবে সফর বাতিলের নির্দিষ্ট কারণ জানানো না হলেও, ভারতীয় সামরিক অভিযানের পর উপমহাদেশে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিকে ঘিরেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে, সাম্প্রতিক নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদি আন্তর্জাতিক কর্মসূচির চেয়ে দেশীয় ও আঞ্চলিক বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।
এর আগেও রাশিয়া সফর বাতিল করেছিলেন মোদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ৯ মে মস্কোয় আয়োজিত ‘ভিকটরি ডে’ অনুষ্ঠানে তিনি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, অনুষ্ঠানে ভারত থেকে প্রতিনিধি থাকবেন, তবে উচ্চ পর্যায়ের কেউ থাকছেন না। প্রতি বছর রেড স্কয়ারে আয়োজিত এ সামরিক কুচকাওয়াজে সোভিয়েত সেনাদের ঐতিহাসিক জয় স্মরণ করা হয়ে থাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে