Views Bangladesh Logo

রংপুর বিভাগের বিএনপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতাদের পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ