Views Bangladesh Logo

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে বৈঠক বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নতুন সরকারের প্রথম সচিব সভা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা শুরু হয়েছে বলে  জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সাধারণত মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিব সভা হয়, যেখানে সরকারের সব সচিবরা অংশ নেন। মাঝে মাঝে প্রধানমন্ত্রী সচিব সভায় অংশ নেন। সবশেষ ২০২২ সালের ২৭ নভেম্বর সচিব সভায় যোগ দিয়েছিলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকারপ্রধান সচিব সভায় দিকনির্দেশনা দেবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

২০২২ সালের সচিব সভায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হবে সচিব সভায়। এছাড়া আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইশতেহারের আলোকে মন্ত্রণালয় ও বিভাগুলোকে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ