আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে নেতাকর্মীদের এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে যাতে এলাকার শান্তি নষ্ট হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো আপনাদের দায়িত্ব। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না।’
তিনি আরও বলেন, ‘যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন এবং শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে