Views Bangladesh Logo

‘পরিচ্ছন্নতা দেখতে’ নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে পরিষ্কার শহর হিসেবে গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে নিজেই গাড়ি চালিয়ে সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টা ০৫ মিনিটের দিকে গুলশানের নিজ বাসভবন থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।

এ বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা কেমন, তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। প্রধানমন্ত্রী বার বার বলেছেন, তিনি ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান। সেজন্য সরেজমিনে ঘুরে দেখছেন তিনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

জাহিদুল ইসলাম রনি আরও জানান, পরিদর্শনকালে শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়ার প্রধান প্রধান সড়কগুলো সরেজমিনে প্রদক্ষিণ করেন এবং পরিচ্ছন্নতা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ