Views Bangladesh Logo

বিশ্ব পরিবেশ দিবস ও জলবায়ু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি এবং জলবায়ু বিষয়ক বার্তা প্রচারের প্রস্তুতি নিয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনসহ পরিবেশ ও জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ