রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর দলের পক্ষ থেকে নির্ধারিত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে। দলের শীর্ষ পর্যায়ের নেতারা এ বিষয়ে মতামত দিচ্ছেন। তবে এখন পর্যন্ত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্তের পরই রাষ্ট্রপতি পদে দলের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করা হতে পারে।
মতামত দিন