প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকা পরিবহনকে
রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে নারীদের জন্য চালু করা ‘পিংক বাস’। মঙ্গলবার সড়কে চলাচলের সময় বাসটিতে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস।
ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এ বাস সার্ভিসের বিশেষত্ব হলো, চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মতামত দিন