Views Bangladesh Logo

ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রাম রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে রিট

সকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন মনিরুজ্জামান নামে এক আইনজীবী। এছাড়া তিনি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনাও চেয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ ব্যাপারে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান।

এ সময় উদ্বেগ জানিয়ে হাইকোর্ট বলেন, ইসকন ও সাম্প্রতিক ইস্যুত সরকারের পদক্ষেপ আগামীকালের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট।

এদিকে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অ্যার্টনি জেনারেলকে ডেকে পাঠান আদালত।

অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামান এসে আদালতে বলেন, সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ