Views Bangladesh Logo

স্ত্রীকে অন্য পুরুষদের দিয়ে ধর্ষণ: ডমিনিক পেলিকোর ২০ বছরের কারাদণ্ড

ক দশক ধরে মাদক পরিবহন এবং অন্যান্য পুরুষদের দ্বারা স্ত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ফরাসি ব্যক্তি ডমিনিক পেলিকোকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আদালত তাকে এ সাজা দেয়। এসময় আদালতে তার সাবেক স্ত্রী গিস লে উপস্থিত ছিলেন। এই মামলায় আদালত ৫১ জনকে দোষী সাব্যস্ত করেছে।

মামলাটি গত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে আড়োলন তৈরি করে কারণ ৭২ বছর ডমিনিক পেলিকো স্বীকার করেছেন তিনি তার ৫০ বছর বয়সী স্ত্রীকে মাদকদ্রব্য খাওইয়ে অন্য পুরুষের দ্বারা ধর্ষণ করাতেন এবং সে চিত্র ধারণ করতেন।

আদালতে কয়েকজন তাদের ভুল স্বীকার করেছেন। তবে অন্যরা বলেছেন, তারা মনে করতে গিস লেরও এসবে সম্মতি ছিল।

রায়ের দিন গিস লে আদালতের কাছে দাবি করেন, তার সাবেক স্বামী যে ভয়ঙ্কর কাণ্ড করেছেন এবং ধর্ষণের ভিডিও ধারণা করেছেন তা আদালতে দেখানো উচিত।

তিনি বলেছিলেন, ‘এ ঘটনায় আমি লজ্জিত হব না, এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার কোনো ভুল নেই। বরং অপরাধীরাই এ ঘটনায় লজ্জিত হবে।’

গিস লে পেলিকো ফ্রান্সে একজন নারীবাদী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। কারণ তার এ ঘটনাটি পুরো ফ্রান্স জুড়ে আলোড়ন তৈরি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ