Views Bangladesh Logo

যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দ্রুতগতির এক অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশপট্টি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ভোর সোয়া ৫টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে উদ্ধার করে সকাল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পথচারী ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রযুক্তিগত সহায়তায় সিআইডির ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ