মঙ্গলবার থেকে দুই বেলা বসবে সংসদ অধিবেশন
১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আগামীকাল মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে জাতীয় সংসদ অধিবেশন বসবে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিফ হুইপ নুরুল ইসলাম জানান, প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে দশটায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। এ ছাড়া আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করে সরকারি বিল পাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে