Views Bangladesh Logo

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করে রাখা একটি মিডলাইন বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জলতরঙ্গ সুইমিং পুলের গেটের সামনে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, জলতরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করে রাখা মিডলাইনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৯৪২১। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন বাসটিতে মেরামতের কাজ করা হয়েছিল। এ কারণে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ