পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪, আহত ১৫
পাকিস্তান আফগানিস্তানের কাবুল, কন্দরাহার, পাক্তিয়া ও পাক্তিকা প্রদেশে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলায় চারজন সাধারণ নাগরিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
তালেবান এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তানি বিমান ও সামরিক বাহিনী কিছু এলাকায় সাধারণ নাগরিকের বাড়ি লক্ষ্যবস্তু করেছে, আবার অন্য অঞ্চলে নিঃসঙ্গ মরুভূমিতে বোমা নিক্ষেপ করেছে।
তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানি বিমান কন্দরাহার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কম এয়ারের জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে