Views Bangladesh Logo

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ভারতের বিরুদ্ধে ‘কঠোর জবাবে’র হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রয়োজনে পশ্চিমবঙ্গের কলকাতাকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

খাজা আসিফ বলেন, ভারত কোনো ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর চেষ্টা করলে ইসলামাবাদ কঠোর জবাব দেবে এবং সেই প্রতিক্রিয়া কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারে।

লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের শহর শিয়ালকোটে দেওয়া বক্তব্যে তিনি আরও দাবি করেন, সম্ভাব্য এমন অভিযানে স্থানীয় ব্যক্তি বা ভারতীয় হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে ঘটনা সাজানো হতে পারে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

এর আগে বৃহস্পতিবারও একই ধরনের কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেছিলেন, যেকোনো হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে ‘দ্রুত, সুপরিকল্পিত এবং চূড়ান্ত’।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ