ক্রিপ্টোকারেন্সির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান
পাকিস্তান ২০২৬ সালের এপ্রিল মাসে ক্রিপ্টোকারেন্সির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিপ্টো সেবা চালু করেছে। নতুন আইন অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত ক্রিপ্টো ফার্মগুলোকে ব্যাংকিং সেবা ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে এবং ডিজিটাল অ্যাসেট রেগুলেটরি অথরিটি গঠন করে এই খাত নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দেশের সমস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই মর্মে অবহিত করেছে।
তবে, নতুন রাষ্ট্রীয় ব্যাংক বিধি অনুসারে, ব্যাংকগুলো তাদের নিজস্ব তহবিল বা গ্রাহকদের আমানত ব্যবহার করে ক্রিপ্টো সম্পদে বিনিয়োগ, লেনদেন বা ধরে রাখতে পারবে না।
স্টেট ব্যাংক অফ পাকিস্তানের এই পদক্ষেপটি ২০২৬ সালের ভার্চুয়াল অ্যাসেটস অ্যাক্ট-এর সাম্প্রতিক প্রণয়নের পর নেওয়া হয়েছে। এরফলে লাইসেন্স প্রদান, নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধানের জন্য পাকিস্তানের ভার্চুয়াল অ্যাসেট রেগুলেটরি অথরিটি (পিভিএআরএ) থেকে অনুমোদনপ্রাপ্ত বা লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো এখন এই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে পারবে।
অর্থনীতি আধুনিকীকরণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং ক্রিপ্টোকারেন্সি মাইনিংর মাধ্যমে আয় বাড়াতেই ২০১৮ সাল থেকে বলবৎ থাকা ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ওপর সাধারণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের নতুন কাঠামোর অধীনে, ব্যাংকগুলো নতুন ক্রিপ্টো আইনে লাইসেন্সপ্রাপ্ত ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডারদের (ভিএএসপি) এবং অনুমোদনপ্রার্থীদের সেবা প্রদান করতে পারবে। তবে শর্ত হলো মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল), গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) এবং অন্যান্য বিধিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।
এব্যাপারে টেট ব্যাংক অফ পাকিস্তান বলেছে, 'এখানে বর্ণিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলার সাপেক্ষে, এসবিপি নিয়ন্ত্রিত সংস্থাগুলো (আরই) পিভিএআরএ কর্তৃক ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার (ভিএএসপি) হিসেবে যথাযথভাবে লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে।'
কেন্দ্রীয় ব্যাংকের নিয়মাবলীতে ক্রিপ্টো সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য বিস্তারিত শর্তাবলীও নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বাধ্যতামূলক যাচাইকরণ অন্তর্ভুক্ত।
পাকিস্তান সরকার এবং বাইন্যান্স ডিসেম্বরে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করে। এরফলে, লেনদেনের পরিমাণের দিক থেকে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জকে পাকিস্তানে ২ বিলিয়ন ডলার পর্যন্ত বন্ড, ট্রেজারি বিল এবং পণ্য রিজার্ভের টোকেনাইজেশন খতিয়ে দেখার অনুমতি দেয়া হয়েছে।
একইসাথে পাকিস্তানের ভার্চুয়াল অ্যাসেটস রেগুলেটরি অথরিটি (VARA)-এর চেয়ারম্যান বিলাল বিন সাকিব, কয়েনডেস্ককে দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে তার দেশের ক্রিপ্টো গ্রহণকে ত্বরান্বিত করা, বিটকয়েন মাইনিংকে কাজে লাগানো এবং একটি জাতীয় স্টেবলকয়েন চালু করার পরিকল্পনা ঘোষণা করেন।
ফেব্রুয়ারিতে সরকার জানায়, পাকিস্তানের প্রায় ৪০ মিলিয়ন মানুষ বা জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ ক্রিপ্টো ট্রেডিংয়ের সঙ্গে জড়িত। খুচরা কার্যকলাপের দিক থেকে দেশটি জার্মানি ও জাপানের মতো দেশের চেয়ে এগিয়ে থাকা তৃতীয় বৃহত্তম ক্রিপ্টো বাজার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে