জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন পাকিস্তানের হাইকমিশনার ও তার প্রতিনিধিন দল। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাতে তারা মিলিত হন এবং মতবিনিময় করেন।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাত হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জামায়াত আমির এবং পাকিস্তান হাইকমিশনারে আলোচনা হয়েছে। ভ্রাতৃপ্রতিম দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মি. মুহাম্মাদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সেলর মি. কামরান ধাংগল এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে