পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
চলমান ইরান যুদ্ধকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব সরকারি গণপরিবহনে ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছে সরকার।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। যা শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে