Views Bangladesh Logo

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে ১৪৫ স্বাধীনতাকামী বেলুচ নিহত

পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে টানা ৪০ ঘণ্টার অভিযানে নিরাপত্তা বাহিনী ১৪৫ জন স্বাধীনতাকামী বেলুচকে হত্যা করেছে। এই তথ্য জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তান মুখ্যমন্ত্রীর দপ্তরের বরাতে।


গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার কোয়েটা, গাওদার, মাসতাং ও নোশকি জেলায় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন স্থাপনায় বন্দুক ও বোমা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট ৪৮ জন নিহত হয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, নিহতদের মধ্যে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ৩১ জন সাধারণ নাগরিক ছিলেন।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী তালাল চৌধুরী শনিবার এক ব্রিফিংয়ে বলেন, হামলাকারীরা সাধারণ বেসামরিক পোশাকে ছিল, যার কারণে তারা জনসমাগমপূর্ণ এলাকায় সহজেই মিশে যেতে পেরেছিল।


নিষিদ্ধ সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ৩০ জানুয়ারি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে। তারা দাবি করেছে, ২৯ জানুয়ারির এসব হামলা তারা পাকিস্তানের সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ‘অপারেশন ব্ল্যাক স্টর্ম’ নামে চালিয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ