Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা পৌঁছে দিতে এবং দ্বিতীয় দফা আলোচনা সমন্বয় করতে তাঁর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সফর করছে।

তেহরানে আসিম মুনির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার বিষয়বস্তু ও যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি পরবর্তী বৈঠকের উপযুক্ত সময় নির্ধারণ এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত কিছু অমীমাংসিত বিষয়েও আলোচনা হতে পারে।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। তবে সেই আলোচনা ব্যর্থ হওয়া সত্ত্বেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ