চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শতাধিক কর্মীর সমাবেশ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক র্যালি করেছে।
সোমবার (১ জুন) সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শতাধিক কর্মীর এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত দিক থেকে শুরু হয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরে আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা কাউকে পায়নি। তবে র্যালির ভিডিও পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এছাড়া, একই দিনে সকাল ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরি চৌমুহনা এলাকায় আরেকটি আকস্মিক র্যালির খবর পাওয়া গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে