Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে নিহত ৩ হাজারের বেশি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির একজন শীর্ষ চিকিৎসক এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকা ইরান-এর বরাতে জানা গেছে, দেশটির লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি জানান, শত্রুপক্ষের হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে নিহতদের মধ্যে বেসামরিক ও সামরিক সদস্যদের অনুপাত সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। কয়েক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরান সরকারের পক্ষ থেকেও নিহতের কোনো সুনির্দিষ্ট বা চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ