ভারতে ১০২৪ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক
ভারতের গুজরাটের আহমেদাবাদ ও সুরাট শহরে পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশুসহ এক হাজার ২৪ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে রাজ্য পুলিশ।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভির নির্দেশে চলমান এই যৌথ অভিযানের লক্ষ্য, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।
সাংভির মতে, আটককৃতরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন স্থানে থাকতে পশ্চিমবঙ্গ থেকে পাওয়া জাল নথি ব্যবহার করেছিলেন।
তিনি বলেন, ‘অবৈধ বাংলাদেশি আটকে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। আহমেদাবাদ পুলিশ ৮৯০ জন ও সুরাট পুলিশ ১৩৪ জনকে আটক করেছে। রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে এটি গুজরাট পুলিশের সবচেয়ে বড় অভিযান’।
মন্ত্রী বলেন, আহমেদাবাদ শনিবার (২৬ এপ্রিল) ভোররাত তিনটার দিকে এবং সুরাটে শুক্রবার (২৫ এপ্রিল) রাতে অভিযান শুরু করে শুরু হওয়া পুলিশ বাহিনী।
এর মধ্যে সুরাটে পুলিশের বিভিন্ন বিভাগের আট থেকে ১০টি দল সন্দেহভাজনদের আটকে যৌথ অভিযানটি চালায়। ভোর পর্যন্ত চলমান তল্লাশি অভিযানে আটকের পর সন্দেহভাজনদের সুরাট পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মোবাইল ফোন জব্দ এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়।
সুরাট পুলিশের যুগ্ম কমিশনার রাঘবেন্দ্র ভাটস জানিয়েছেন, ‘বেশ কয়েকটি দলের সমন্বিত অভিযানে অবৈধ অভিবাসীদের শনাক্ত কারা হয়। আটকদের পরিচয় নিশ্চিতে আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিবরণ যাচাই শেষে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে