ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত: এইচআরএএনএ
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ১,০৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে।
এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৪০২ জনে, যাদের মধ্যে অন্তত ১০০ শিশু রয়েছে বলে জানিয়েছে এইচআরএএনএ।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা সামরিক ঘাঁটি, চিকিৎসাকেন্দ্র ও আবাসিক এলাকায় আঘাত হেনেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, আরও শতাধিক মৃত্যুর তথ্য যাচাই-বাছাই চলছে। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে